,

কোরিয়ান পপ তারকার মরদেহ উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড ‘কে-পপ’ এবং এফ (এফএক্স) এর প্রধান তারকা চোই-জিন-রি (সুল্লির) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার রাজধানী সিউলে নিজ বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করলেও সুল্লি ‘নো ব্রা’ আন্দোলনের জন্য বিতর্কিত হওয়ায় তার এমন মৃত্যু নিয়ে নানা প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়েছে।

বিবিসির প্রতিবেদনে পুলিশের বরাতে জানানো হয়েছে, সুল্লি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে নিজের বাড়িতে বসবাস করতেন। সোমবার তার ম্যানেজার বাড়িতে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

২৫ বছর বয়সে দেশের সেরা ব্যান্ড গড়ে তোলা এই তারকার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করতে পারেনি সিউল পুলিশ। তবে তিনি মারাত্মক মানসিক চাপে ছিলেন বলে জানানো হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, সুল্লি ইন্টারনেটভিত্তিক হয়রানি ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ২০০৯ সালে ৫ সদস্যের পপ ব্যান্ড ‘কোরিয়ান-পপ’ (কে-পপ) ও এফ (এক্স) শুরু করেন। অল্প সময়ের মধ্যে তার পপ ব্যান্ড ব্যাপক জনপ্রিয়তা পায়। তার কে-পপ ব্যান্ড দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় নারী পপ ব্যান্ড। পরে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

২০১৫ সালে যখন ব্যান্ড ছেড়ে দেন তখন তিনি কারণ হিসেবে অভিনয়ের দিকে বেশি মনযোগ দেওয়ার কথা জানান। অনেকে মনে করেন, সুল্লিকে নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর তাকে ব্যান্ড থেকে বহিষ্কার করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৫০ লাখের বেশি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর