,

প্রধানমন্ত্রী হিসেবে খালেদাকে নাম বলা সেই অধ্যক্ষ বহিষ্কার

news-image

অনলাইন ডেস্ক : দুর্যোগ প্রশমন দিবসের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার নাম উল্লেখ করা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুহিতকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক এমপি এ কে ফজলুল হকের নেতৃত্বে এক জরুরি বৈঠকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

একই সঙ্গে, তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, এ মর্মে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য লিখিতভাবে চিঠি দেয়া হয়েছে।

গত ১৩ অক্টোবর দুর্যোগ প্রশমন দিবসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার নাম উল্লেখ করে তুপের মুখে পড়েন অধ্যক্ষ মাওলানা আব্দুল মুহিত।

দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪ জেলায় নবনির্মিত আশ্রয় কেন্দ্র (সাইক্লোন সেল্টার) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গুমানতলী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে ৩ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে একটি আশ্রয় কেন্দ্রটিও ছিল।

ভবন উদ্বোধন উপলক্ষে গুমানতলী মাদ্রাসায় একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এসএম জগলুল হায়দার এমপি, অনুষ্ঠানের সভাপতি ও মাদ্রাসা পরিচালনা পর্যদের সভাপতি সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতি একে ফজলুল হক স্বাগত বক্তব্য দেয়ার জন্য মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুহিতের নাম ঘোষণা করেন। সেই সময়ই হঠাৎ এক বিপত্তি ঘটে।

বক্তব্যের শুরুতেই মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুহিত বলেন, ‌‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই সাইক্লোন সেল্টার উপহার দিয়েছেন।” দুইবার এই ঘোষণার পর উপস্থিত জনতার মধ্যে হৈ চৈ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার প্রাক্কালে এমপি জগলুল হায়দার তাৎক্ষণিক অধ্যক্ষকে বক্তব্য হতে প্রত্যাহার করেন। আর উপস্থিত জনতার রোষানল থেকে বাঁচতে মঞ্চ ছেড়ে পালান মাদ্রাসার অধ্যক্ষ। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর