,

নির্বাচনী প্রতিশ্রুতি না রাখায় ট্রাকের সঙ্গে বেঁধে মেয়রকে ঘোরালেন বাসিন্দারা!

news-image

অনলাইন ডেস্ক : ভোটের আগে প্রচারের সময় রাজনীতিকরা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন সাধারণ মানুষের কাছে। কিন্তু ভোটের পর সেই প্রতিশ্রুতি রাখেন না, এ রকম রাজনীতিকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি না রাখার জন্য মেক্সিকোর একটি শহরের মেয়রকে সেখানকার বাসিন্দারা সম্প্রতি যে ভাবে শাস্তি দিলেন তা নিয়ে মেতেছে নেটদুনিয়া।

মেক্সিকোর লাস মার্গারিটাস শহর থেকে জিতে মেয়র হয়েছিলেন জর্জ লুইস স্ক্যান্ডন হার্নান্ডেজ। সেই সময় শহরের বেহাল রাস্তা মেরামতির প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু জেতার পরও সেই রাস্তা মেরামতির কোনও কাজ না হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা মাস চারেক আগে ভাঙচুর করেছিল মেয়রের অফিস। কিন্তু তাতেও কাজ না হওয়ায় সম্প্রতি তাঁরা অফিস থেকে তুলে আনেন মেয়রকে। তার পর ট্রাকের পিছনে দড়ি দিয়ে বেঁধে ওই বেহাল রাস্তার উপর দিয়েই নিয়ে যান। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, পরে সেখানকার পুলিশ কোনও মতে ট্রাক থামিয়ে মেয়রকে উদ্ধার করেছেন। এই ঘটনার জেরে ১১ জন স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। হাতে-পায়ে সামান্য চোট পেলেও এই ঘটনায় মারাত্মক কোনও আঘাত লাগেনি মেয়রের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর