,

বন্দুকধারীদের অতর্কিত হামলায় ১৪ পুলিশ নিহত

news-image

অনলাইন ডেস্ক : মেক্সিকোর পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের অতর্কিত হামলায় ১৪ পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন।গতকাল সোমবার দেশটির মিশোকান প্রদেশের এল আগুয়াজে এলাকায় এ ঘটনা ঘটে।

আদালতের আদেশ অনুযায়ী, পুলিশ মিচোয়াকান রাজ্যের এল আগুয়াকে শহরে দায়িত্ব পালন করছিলেন। এ সময় পুলিশের গাড়িবহরে চোরাগোপ্তা এই হামলা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, পুলিশের টহল গাড়িগুলো শহরের ভিতর দিয়ে যাওয়ার সময় হামলাটি হয়। সশস্ত্র ব্যক্তিরা বেশ কয়েকটি পিকআপ ট্রাকে করে এসে পুলিশ বহরটি ঘিরে ফেলে এবং কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি করে।এরপর তাদের গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। এতে অন্তত ১৪ পুলিশ কর্মকর্তা নিহত ও অপর তিন কর্মকর্তা আহত হন।

প্রভাবশালী অপরাধী গোষ্ঠী হালিসকো নুয়েভা হেনেরাতিওন কার্টেল (সিজেএনজি) হামলাটি চালিয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে রেখে যাওয়া একটি বার্তা থেকে হামলাকারী বন্দুকধারীরা সিজেএনজির সঙ্গে জড়িত বলে ধারণা পাওয়া গেছে।

মিচোয়াকান পুলিশ কয়েকদিন আগে সিজেএনজির কথিত নেতাকে হত্যা করেছিল। এল আগুয়াকে শহরের দখল নিয়ে সিজেএনজি ও তাদের প্রতিদ্বন্দ্বী লোস ভিয়াগারাস নামে পরিচিত নাইসট টেমপ্লারের মধ্যে লড়াই চলছে।

এ হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে সব ধরনের উপায় কাজে লাগানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

গত ডিসেম্বরে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর দায়িত্ব নেওয়ার পরে দেশটিতে মাদক অপরাধী কমাতে নানা পদক্ষেপ নেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর