,

নাসিরনগরে দুই মাদক ব্যবসায়ী আটক

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর  : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক কেজি গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। আজ সোমবার বিকালে উপজেলার ফান্দাউক সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। এরা হলেন হবিগঞ্জের লাখাই উপজেলার মৃত এনাম কাজীর ছেলে তৌহিদ মিয়া(৫৫) ও কিশোরগঞ্জের অষ্ট্রগ্রাম উপজেলার বাংগালপাড়ার আবদুল খালেকের ছেলে ইয়াছিন মিয়া(৩৫)।

স্থানীয়রা জানায়,এই দুই মাদক ব্যবসায়ী প্রায়ই ফান্দাউকে মাদক বিক্রি করতে আসতো। সোমবার বিকালে মাদক বিক্রির জন্য ফান্দাউকে আসলে এক কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে পুলিশে সোর্পদ করে।

থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতরা মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা