,

ইউরিন ইনফেকশনের লক্ষণ ও প্রতিকার

news-image

স্বাস্থ্য ডেস্ক : ইউরিন ইনফেকশন একটি পরিচিত সমস্যা। পুরুষের তুলনায় নারীদের এই সমস্যা বেশি দেখা যায়। মানুষের শরীরের দুটি কিডনি, দুটি ইউরেটার, একটি মূত্রথলি এবং মূত্রনালি নিয়ে মূত্রতন্ত্র গঠিত।

আর এর যেকোনো অংশে যদি জীবাণুর সংক্রমণ হয় তাহলে সেটাকে ‘ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন’ বলা হয়। এই সমস্যায় অনেক যন্ত্রণা সহ্য করেতে হয়। তাই চলুন জেনে নেয়া যাক এ ধরনের সংক্রমণের লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে-

সংক্রমণের লক্ষণ
১. প্রস্রাব গাঢ় হলুদ বা লালচে হয়ে যাওয়া।

২. প্রস্রাবে দুর্গন্ধ দেখা দেয়া।

৩. একটু পর পর প্রস্রাবের বেগ অনুভব করলেও ঠিক মতো প্রস্রাব না হওয়া।

৪. প্রস্রাব করার সময় জ্বালা বা ব্যথা অনুভব করা।

৫. তলপেটে বা পিঠের নিচের দিকে মারাত্মক ব্যথা হওয়া।

৬. সারাক্ষণ জ্বর জ্বর ভাব বা কাঁপুনি দিয়ে ঘন ঘন শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া।

৭. বমি বমি ভাব বা বমি হওয়া।

এ ধরনের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। এছাড়া ঘরোয়া উপায়েও এ সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায়। যেমন-

১. ইউরিন সংক্রমণ হলে কিংবা ঘন ঘন ইউরিন সংক্রমণ হওয়ার প্রবণতা থাকলে প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করা উচিত। বিশেষ করে প্রসাবে হলুদ ভাব দেখা গেলেই দেরি না করে প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। যাদের প্রায়ই এ সমস্যা হয় তারা সব সময়েই একটু বেশি পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

২. ইউরিনে সংক্রমণ হলে অনেক চিকিৎসক রোগীকে দৈনিক ৫ হাজার মিলিগ্রাম ভিটামিন-সি জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। ভিটামিন- সি মূত্রথলি ভালো রাখে এবং প্রস্রাবের সময় জ্বালা ভাব কমাতে সাহায্য করে। এছাড়া ভিটামিন-সি ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সহায়তা করে। তাই ইউরিনে সংক্রমণ হলে প্রচুর পরিমাণে ভিটামিন-সি যুক্ত খাবার খাওয়া উচিত।

৩. আনারসে ব্রোমেলাইন নামক এক ধরনের উপকারি এনজাইম থাকে। গবেষণায় দেখা গেছে, ইউরিন সংক্রমণে আক্রান্ত রোগীকে সাধারণত ব্রোমেলাইন সমৃদ্ধ অ্যান্টিবায়োটিক দেয়া হয়। তাই ইউরিন সংক্রমণ হলে প্রতিদিন এক কাপ পরিমাণে আনারসের রস খান।

৪. ইউরিনে সংক্রমণ হলে অন্তত দু’দিনের বেশি সময় স্থায়ী হয়। এ সময়ের মধ্যে সংক্রমণ কিডনিতে ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকেই যায়। তাই যত দ্রুত সম্ভব এর ব্যবস্থা নেয়া জরুরি। বেকিং সোডা দ্রুত ইউরিন সংক্রমণ সারিয়ে তুলতে সাহায্য করে। আধা চামচ বেকিং সোডা এক গ্লাস পানিতে ভালো করে মিশিয়ে দিনে একবার করে খেলেই প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা ভাব কমে যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর