সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতিতে দক্ষিণ এশিয়ায় দ্রুত বর্ধনশীল দ্বিতীয় বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। একমাত্র ভুটান এদিক থেকে বাংলাদেশের আগে রয়েছে।

সম্প্রতি বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিশ্বব্যাংক বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির ৭.২ শতাংশ হারে প্রবৃদ্ধি হবে। আগামী অর্থবছরে এটা বেড়ে ৭.৩ শতাংশে পৌঁছাবে।

‘সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস, মেকিং (ডি) সেন্ট্রালাইজেশন ওয়ার্ক’ এর সর্বশেষ সংস্করণে এই পূর্বাভাস দিয়েছে বৈশ্বিক ঋণদানকারী সংস্থাটি।

শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক কাঠামো, রাজনৈতিক স্থিতিশীলতা ও বড় সরকারি বিনিয়োগের কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশের ওপর থাকার পূর্বাভাস বিশ্বব্যাংক দিলেও আর্থিক ব্যবস্থার নাজুকতাকে বাংলাদেশের জন্য শঙ্কার দিক হিসেবে তারা দেখছে।

প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে, প্রতিবেশী ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তানের চেয়ে দ্রুত গতিতে বড় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এই অঞ্চলের মধ্যে এ বছর ভুটানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭.৪ শতাংশ অর্জিত হতে পারে বলে তারা জানিয়েছে বাংলাদেশের চেয়ে যা বেশি। আর ভারতের ব্যাপারে পূর্বাভাস দিয়ে বলা হয়েছে, আগামী মার্চে অর্থবছর শেষ হওয়া নাগাদ দেশটিতে প্রবৃদ্ধি ৬ শতাংশে নেমে যাবে। তবে তাদের জন্য আশার কথা হলো ২০২০-২১ অর্থবছরে এটা ক্রমাগত বাড়তে বাড়তে ৬.৯ ও তার পরের বছর ৭.২ এ গিয়ে পৌঁছাবে।

অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমতে কমতে এবছর ২.৪ হতে পারে বলে পূর্বাভাস বিশ্বব্যাংকের।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে