,

ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : কুমিল্লার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে হত্যা মামলার রায়ে নয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলার রায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. আবদুল হালিম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. সজীব, মো. শাওন, মো. হারুন, আবু তাহের, মো. রাজীব, মো. রুবু, মমিন, মোহসিন ও মো. আমিন। আসামিদের মধ্যে নয়জন আদালতে উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. আইয়ুব খান বলেন, ২০১৩ সালের ১ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করা হয়। এলাকায় বিভক্তির ঘটনার প্রতিবাদ করার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ২০১৫ সাল বিচারের জন্য মামলাটি কুমিল্লা আদালত থেকে চট্টগ্রাম আদালতে আসে। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত এ রায় দেয়।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী ও নিহতের বাবা ফজর আলী বলেন, উচ্চ আদালতে যেন এ রায় বহাল থাকে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা