,

বিসিসিআই সভাপতি গাঙ্গুলি হলে সুবিধা পাবে বিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

গাঙ্গুলির সভাপতি হওয়াটা সময়ের ব্যাপার এখন। আর তিনি দায়িত্ব পেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হয়তো বাড়তি সুবিধা পাবে। ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি বাঙ্গালি হওয়ায় সেটা আরও জোরালোভাবেই বলা যায়।

সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও আশা করেন গাঙ্গুলি সভাপতি হলে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ। তিনি বলেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক ভালো। যারা এখন বর্তমানে আছেন তাদের সঙ্গেও ভাল সম্পর্ক রয়েছে। আগে যারা ছিলেন তাদের সঙ্গেও ছিল। সৌরভ গাঙুলি একজন বাঙালি, একজন সাবেক ক্রিকেটার। সেজন্য নিঃসন্দেহে বাড়তি একটা সুবিধা আমরা পাব। তার সঙ্গে কোনো একটা ইস্যু নিয়ে আলাপ আলোচনা করতে আমরা হয়তো আরেকটু স্বাচ্ছন্দ্যবোধ করব।’

ব্যক্তিগতভাবে সম্পর্ক ভালো থাকায় সেটা আরও কাজে দেবে বলে মনে করেন তিনি। বলেন, ‘এখানে আমাদের অনেকের সঙ্গেই ব্যক্তিগত সম্পর্ক আছে। বাংলাদেশে অনেকবার খেলে গিয়েছেন তিনি। হি ইজ ভেরি ইয়াং। আমাদের এখানে তার একটা আত্মার সম্পর্ক আছে, অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবেও। এগুলো নিঃসন্দেহে কাজে লাগবে।’

সুবিধাগুলো কেমন হবে সেই প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আগে আমরা যে খেলাগুলো পাইনি, হয়ত দ্বিপাক্ষিক সিরিজ, জুনিয়র লেভেলেও যদি একচেঞ্জ প্রোগ্রাম থাকে সেগুলো নিয়ে আমরা মুক্তভাবে আলোচনা করতে পারব, এই সুবিধাটা আছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর