,

শাকিবের নায়িকা কোয়েল মল্লিক

news-image

বিনোদন প্রতিবেদক : আরও এক নতুন সিনেমার ঘোষণা দিলো শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। যেখানে শাকিব খানের বিপরীতে জুটি বাঁধবেন কলকাতার নায়িকা কোয়েল মল্লিক। এর আগে ওপার বাংলার বেশ ক’জন জনপ্রিয় নায়িকার সঙ্গে জুটি বাঁধলেও এই প্রথমবার কোয়েলের বিপরীতে দেখা যাবে শাকিব খানকে।

ছবির পরিচালক মালেক আফসারী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ছবির নাম হ্যাকার। আজ সোমবার, ১৪ অক্টোবর পরিচালক সমিতিতে ছবির নাম নিবন্ধিত করা হয়েছে।

মূলত ‘পাসওয়ার্ড’ ছবির সাফল্যে অনুপ্রাণিত হয়েই নতুন সিনেমা তৈরি করতে যাচ্ছেন প্রযোজক শাকিব। আর সেখানে ভক্তদের তিনি উপহার দিতে যাচ্ছেন কোয়েল মল্লিকের সঙ্গে জুটি। কোয়েলের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক চুক্তি হবে।

পরিচালক জানান, এই ছবিতে চমৎকার একটি চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। যেমনটি এর আগে কখনো দেখা যায়নি তাকে। এর জন্য নিজের স্টাইল ও লুক পরিবর্তন করবেন তিনি।

সবকিছু ঠিক থাকলে আসছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ছবিটির শুটিং শুরু হবে। এখানে আপাতত শাকিব-কোয়েলের পাশাপাশি চূড়ান্ত হয়েছেন ভিলেন চরিত্রে মিশা সওদাগর।

ছবির সহযোগী প্রযোজক মোহাম্মাদ ইকবাল। আব্দুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে ছবিটি মুক্তি দেয়া হবে আসছে বছরের শুরুর দিকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর