,

সদস্য পদ ফিরে পেল জিম্বাবুয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসির সদস্য পদ ফিরে পেল জিম্বাবুয়ে। সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় এ সিদ্ধান্ত হয়।

আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর, প্রধান নির্বাহী কর্মকর্তা মেনু সওহনি, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তাভেঙ্গওয়া মুকুহলানি, জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রী কেরস্টি কোভেন্ট্রির সঙ্গে বৈঠকের পর সদস্য ফিরে দেয়া হয়।

আইসিসির এক বিবৃতিতে চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেছেন, জিম্বাবুয়ে ক্রিকেটকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেয়ার জন্য আমি জিম্বাবুয়ের ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি আইসিসির শর্তগুলো নিঃশর্তভাবে মেনে নিয়েছেন। জিম্বাবুয়ের ক্রিকেটকে জনপ্রিয় করতে আইসিসির সর্বোচ্চ চেষ্টা থাকবে।

চলতি বছরের জুলাই মাসে জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করা হয়েছিল। তখন অভিযোগ ছিল দেশটির সরকার ক্রিকেট বোর্ডের ওপর হস্তক্ষেপ করেছেন। আইসিসির নির্দেশ অনুসারে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে বোর্ড গঠন করায় তাদের সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়। সূত্র: ইএসপিএন ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর