,

১৫তম স্প্যান বসছে পদ্মায়

news-image

নিউজ ডেস্ক : পদ্মা সেতুতে বসতে যাচ্ছে ১৫তম স্প্যান ৪-ই। সোমবার স্প্যানটি পদ্মার চর এলাকা হতে সরিয়ে নেয়া হবে। এছাড়া আরো ৫টি স্প্যান এখন প্রস্তুত রয়েছে পিলারের উপরে বসাতে। তবে পদ্মায় নাব্যতা সংকটের কারণে এ সকল স্প্যান এতো দিন বসানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন দায়িত্বরত একজন প্রকৌশলী।

তবে ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনায় এখন থেকে আবার স্প্যান বসানোর কাজ এগিয়ে যাবে।

সংশ্লিষ্ট প্রকৌশলী আরো জানান, সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩২টি পিলারের কাজ ইতিমধ্যে পুরোপুরি শেষ হয়েছে। বাকী ১০টি পিলারের পাইলিং শেষ হলেও এখন ক্যাপ বা পুরোপুরি কাজ শেষ হয়নি।

এছাড়া মোট ৪১ টি স্প্যানের মধ্যে মাওয়ায় ইতিমধ্যে এসে পৌছেছে ৩০ টি স্প্যান। যার মধ্যে ১৪টি স্থাপন করা হয়েছে। আবহাওয়া এবং ড্রেজিং অনুকূলে থাকলে আজ ১৫তম স্প্যান স্থাপনের উদ্দেশ্যে চর এলাকা হতে স্প্যান পরিবহন করা হবে। পরবর্তী ২/৩ দিনের মধ্যে আগামী ১৬ অথবা ১৭ তারিখের দিকে তা পিয়ার-২৩ এবং ২৪ এর উপর স্থাপন করা হবে। ইতিমধ্যে ১৪টি স্প্যান সফলভাবে বসানোর মধ্যে পদ্মা সেতুর ২১০০ মিটার বা ২ কিলোমিটারের অধিক দৃশ্যমান হয়েছে। আর ১৫তম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর ২ হাজার ২শ’ ৫০ মিটার দৃশ্যমান হবে। বাসস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর