,

শিশুকে হত্যার পর লাশ রশিতে ঝুলিয়ে গোপনাঙ্গ কর্তন

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : পেটের মধ্যে ঢুকানো আছে দুটি ছুরি। গাছে ঝুলে আছে একটি শিশুর লাশ। ডান হাতটি গলার সঙ্গে থাকা রশির ভেতরে ঢুকানো আছে। বাম হাতটি ঝুলে আছে লাশের সঙ্গে। কেটে নেয়া হয়েছে শিশুটির কান ও গোপনাঙ্গ। আর তার পুরো শরীর ভিজে আছে রক্তে। এমন একটি নৃশংসতম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সুনামগঞ্জের দিরাই উপজেলায়।

সোমবার ভোরে তুহিন নামে পাঁচ বছর বয়সী শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা তাকে এমন নৃশংসভাবে হত্যা করেছে তা বলতে পারছে না কেউ। এই ঘটনার পর থেকে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। স্তব্ধতা বিরাজ করছে পুরো দিরাই উপজেলায়।

তুহিন দিরাই উপজেলার রাজানগর ইউপির কেজাউরা গ্রামের আব্দুল বাছিরের ছেলে।

নিহতের আত্মীয় সাংবাদিক ইমরান হোসেন জানান, রোববার রাতে খাবার খেয়ে ঘুমাতে যায় শিশু তুহিন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘুম থেকে তুলে নিয়ে তুহিনের কান ও লিঙ্গ কেটে নিয়ে লাশটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখে যায়। তাকে হত্যায় ব্যবহৃত দুটি ছুরি তার পেটে আটকে দিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এক এম নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন তারা। হত্যায় যারা জড়িত তাদের ধরতে পুলিশ অভিযান চালাবে। খুনিদের কোনো ছাড় দেবে না আইনশৃঙ্খলা বাহিনী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর