,

হোমনায় ভ্রাম্যমান আদালতে ৭ মাছ বিক্রেতাকে জরিমানা

news-image

আবু রায়হান চৌধুরী : কুমিল্লার হোমনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রি করায় ৭ মাছ বিক্রিতাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাপ্তি চাকমা ও মৎস্য কর্মকর্তা কারিসমা আহমেদ জাকসি উপজেলার বিজয়নগর গ্রামে এবং হোমনা বাসষ্ট্যান্ডে অভিযান চালিয়ে ইলিশ মাছ বিক্রির সময় এদেরকে আটক করেন ও ৯৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০/৪ ও ৫ ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে ১ বছরের সাজা প্রদান করেন। জব্দকৃত ৯৩ কেজি ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

জরিমানা আদায়কৃত ব্যক্তিরা হলেন- কিশোরগঞ্জ জেলার মিঠামাইন উপজেলার শান্তিপুর গ্রামের রতন মিয়ার ছেলে মো. রুবেল (৩০), আকবর আলীর ছেলে মালেক (৪০), আব্দুল লতিফের ছেলে আতাউর রহমান (৩৩), কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কাইট্রাকান্দা গ্রামের শরীফ মিয়ার ছেলে মনির হোসেন (১৮), হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের তারু মিয়ার ছেলে মোস্তফা (২২), নুরুল ইসলামের ছেলে আবু কালাম (২৮), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার খাইল্যারচর গ্রামের আব্দুল করিমের ছেলে আক্তার হোসেন (২২) কে জরিমানা ও সাজা প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা বলেন নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রির অপরাধে ৭জন বিক্রেতাকে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০/৪ ও ৫ ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে ১ বছরের সাজা প্রদান করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা