,

নবীনগর পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১২ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার  সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এতে সকাল থেকে ভোটার উপস্হিতি যথেষ্ট ভাল। ভোটারদের মর্ধ্যে রয়েছে উৎসব আমেজ।

ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে মেয়র পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৩ ও নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও নবীনগর উপজেলা নির্বাচন অফিসার মো. জাহিদুল ইসলাম জানান, নবীনগর পৌরসভায় মোট ৩৬ হাজার ৭৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৮২৪ জন। নারী ভোটার ১৭ হাজার ৯৪০ জন।
 প্রথমবারের মতো এই পৌরসভা নির্বাচনের সবগুলো কেন্দ্রে ইভিএম-এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও জানান, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছে। নির্বাচনে মোবাইল ট্র্যাকিং হিসেবে একজন জুডিশিয়াল ও তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর