,

১১০ উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোট শুরু

news-image

দেশর আটটি উপজেলায় সাধারণ নির্বাচন, দুটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ৮৬টি ইউনিয়নের বিভিন্ন পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, আটটি উপজেলার মধ্যে চারটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হচ্ছে। এ ছাড়া তিনটি ইউপি, দুটি পৌরসভা ও একটি ওয়ার্ডে ইভিএমে ভোট হচ্ছে।

যেসব উপজেলায় ভোট : চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ, ঝিনাইদহের মহেশপুর ও নোয়াখালীর কবিরহাট উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে ইভিএমে। আর শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, ঝিনাইদহের কোটচাঁদপুর ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভোট হচ্ছে ব্যালট পেপারে।

যে দুই পৌরসভায় ভোট : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনেও ভোট হচ্ছে ইভিএমে।

ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী এলাকাগুলোতে এরই মধ্যে যানবাহন চলাচলে আরোপ করা হয়েছে বিধি-নিষেধ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর