সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আশুগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ  : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্র্তৃপক্ষের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।এ উপলক্ষে রবিবার সকালে সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ সহকারি প্রকৌশলী মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, আশুগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা সহকারি মাধ্যমিক অফিসার মোঃ আনিসুর রহমান, আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা ও আশুগঞ্জ সদর ইউপি সদস্য মোঃ হেলাল খান।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি উপর প্রদর্শনী করে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে