,

ভেজাল প্যারাসিটামলে ২৮ শিশুর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : রিড ফার্মার ওষুধ তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম ও আলতাফ হোসেনের ফের ওষুধ প্রশাসনে চাকরিতে যোগদানের ওপর নিষেধাজ্ঞার আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ রবিবার প্রধান বিচারপতির সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে গত ২৮ জুলাই ওই দুই কর্মকর্তার ফের ঔষুধ প্রশাসনে চাকরির ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। তবে স্বাস্থ্য সচিব ও ওষুধ অধিদপ্তরের মহাপরিচালক যদি তাদের অন্য কোন দপ্তরে পদায়ন করার প্রয়োজন মনে করেন তবে তা করতে পারবেন বলে আদেশে বলা হয়। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়।

২০০৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত সারাদেশে রিড ফার্মার বিষাক্ত প্যারাসিটামল সিরাপ পানে কিডনি নষ্ট হয়ে ২৮ শিশু মারা যাওয়ার ঘটনা ঘটে। ঘটনাটি তখন সারাদেশে ব্যাপকভাবে চাঞ্চল্যের জন্ম দেয়।
বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর