,

বিএনপির ভারত বিরোধী ট্যাবলেট আর কাজ করবে না: তথ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ভারত বিরোধী ট্যাবলেট আর কাজ করবে না। তিনি বলেন, চট্টগ্রাম, চালনা বা মোংলা বন্দর ভারত ব্যবহার করলে আমরাই লাভবান হবো। আমাদের আয় হবে। শুল্ক আসবে। বিএনপি নেতারা এটা বুঝেন না যে তা নয়। তারা এটা বুঝেন, তবুও তার মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছেন। আজ দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বুয়েটে আন্দোলনকারী ছাত্রদের সকল দাবি মেনে নেয়া হয়েছে। দাবি-দাওয়া মেনে নেয়ার পরও তারা কেন আন্দোলন করবে? তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি বিএনপিসহ একটি মহল এ ঘটনাকে পুঁজি করে ফায়দা লুটার চেষ্টা করছে। এখানে শিবির ঢুকে পড়েছে। তারা ছাত্রদের আবেগের সুযোগ নিচ্ছে।

ছাত্র রাজনীতি বন্ধের প্রসঙ্গ নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বুয়েটে ছাত্র রাজনীতি সাময়িক বন্ধ হলে সেটি ভাল। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকলে তার নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, তবে যারা দেশে ছাত্ররাজনীতি বন্ধের জন্য বিশেষজ্ঞ মতামত প্রচার করছেন তাদের উদ্দেশ্য ভাল নয়। তারা বিরাজনীতিকরণের চেষ্টায় লিপ্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর