,

শতক হাঁকিয়ে নির্বাচকদের ‘সংকেত’ দিলেন ইমরুল

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের হয়ে এই বছর ব্যাট হাতে নামতে পারেননি ইমরুল কায়েস। গত বছরের নভেম্বর, ডিসেম্বরে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত খেললেও উপেক্ষিত ছিলেন বছরের শুরুতে নিউজিল্যান্ড সিরিজে। সর্বশেষ খেলেছিলেন এ দলের হয়ে আফগানিস্তানের বিপক্ষে। তবে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে বিবেচনায় থাকলেও ছেলের অসুস্থতার কারণে খেলা থেকে অঘোষিত ছুটিতে ছিলেন ইমরুল। এবার প্রায় দুই মাস পর জাতীয় লিগে খেলতে নেমে খুলনার হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

রংপুরের বিপক্ষে ইমরুলের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৫০ রানের লিড দিয়েছে খুলনা। তিন নম্বরে নেমে এখনো ব্যাটিং করছেন ইমরুল। ২১৬ বল খেলে ১১টি চারের মারে ১৩৫ রানে অপরাজিত আছেন তিনি। বৃহস্পতিবার শুরু হওয়া এই ম্যাচটির চতুর্থ ও শেষ দিন গড়াচ্ছে আজ। প্রথম ইনিংসে ২২৭ রানের জবাবে খুলনা ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৬ ওভার খেলে আট উইকেট হারিয়ে ৩৭১ রান করে।

নভেম্বরেই আছে বাংলাদেশের ভারত সফর। এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবেন সাকিবরা। এই টেস্ট সিরিজ দিয়ে টেস্টের বিশ্বকাপখ্যাত টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে নামবে টাইগারারা। আফগানদের বিপক্ষে ঘরের মাটিতে লজ্জার হারের পর দল নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন নির্বাচকরা। বোলিং ও ব্যাটিং দুই বিভাগেই সাকিবদের পারফর্ম্যান্স ছিল হতশ্রী। জাতীয় লিগ হতে পারে ভারত সফরের দল গঠনের মানদণ্ড। আর ইমররুল সেঞ্চুরি করে নির্বাচকদের আদতে সংকেতই দিয়ে রাখলেন!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর