,

সৌদি আরবে মসজিদুল হারাম-মসজিদে নববীতে নতুন ইমাম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে খাদেমুল হারামাইন বাদশাহ সালমানের নির্দেশে পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে বেশ কয়েকজন নতুন খতিব ও ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত খতিবরা আগে থেকে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন।

আজ রোববার মসজিদুল হারামাইন বিষয়ক অধিদপ্তরের প্রধান শায়খ ড. আবদুর রহমান সুদাইস এই ঘোষণা দেন।

মক্কার মসজিদুল হারামে খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. বানদার বিন আবদুল আজিজ বালিলাহ ও শায়খ ডা. আবদুল্লাহ বিন আওয়াদ আল জুহানি। তারা দীর্ঘদিন ধরে মসজিদে হারামের বিভিন্ন ওয়াক্তের নামাজের ইমামতি করে আসছিলেন।

তবে ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. ইয়াসির আদ দাওসারি। তিনি কয়েক বছর আগে তারাবির ইমাম হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এখন থেকে তিনি ইমামতির দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে মসজিদে নববীতে একজন নতুন খতিব ও দুজন নতুন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. আহমদ বিন তালিব হুমাইদ। তিনি আগে থেকেই মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন।

আর ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ডা. আহমদ বিন আলী হুজাইফি (মসজিদে নববীর বর্তমান প্রবীণ ইমাম ও খতিব শায়খ হুজাইফির সন্তান) ও শায়খ ডা. খালেদ বিন সুলাইমান মুহান্না। তারাও বেশ কয়েক বছর ধরে তারাবির ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর