,

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি দুইদিন বন্ধ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ভারতের গান্ধী জয়ন্তী ও দুর্গাপূজা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকার পর এবার লক্ষ্মীপূজা উপলক্ষে আরও দুইদিন বন্ধ থাকবে ব্রাহ্মবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ফলে রোববার ও সোমবার বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রফতানি হবে না।

তবে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, লক্ষ্মীপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে রোববার ও সোমবার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। এর আগে ভারতের গান্ধী জয়ন্তী উপলক্ষে গত ২ অক্টোবর আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। পরদিন ৩ অক্টোবর পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চলে। তবে ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ৫ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকায় দেশের অন্যতম এ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর