,

মেজর (অব.) হাফিজ গ্রেপ্তার

news-image

রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা খেকে গ্রেপ্তার করা হয় তাকে। একই মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রধান নিরাপত্তা সমন্বয়কারী মেজর (অব.) ইহসাককে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি) শেখ মো. শামীম এ তথ্য জানিয়েছেন।

এসি শেখ মো. শামীম জানান, হাফিজ উদ্দিন আহমেদ ও ইহসাক পরস্পর যোগসাজশে সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য ইমেইলে পাঠানোয় ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়। র‌্যাব-৪ এর এসআই আবু সাঈদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এদিকে পল্লবী থানা সূত্রে জানা যায়, র‌্যাব-৪-এর উপপরিদর্শক মো. আবু সাইদ গতকাল শনিবার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও কর্নেল (অব.) ইসহাক মিয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ২৭,৩১ ও ৩৫ ধারায় মামলা করেন।হাফিজ উদ্দিনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে হাফিজ উদ্দিন আহমেদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

 

সূত্র : মানবজমিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর