,

আফ্রিকায় মসজিদে ভয়াবহ হামলা, নিহত ১৬

news-image

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি মসজিদে ভয়াবহ হামলায় ১৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই ১৩ জন মারা যান। পরে হাসপাতালে আরো তিন জন মারা যান। দেশটির স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এতে আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।

স্থনীয়রা জানান, ওদালান প্রদেশের সালমোসি গ্রামের গ্রান্ড মসজিদে সশস্ত্র হামলাকারীরা আক্রমণ করে। দেশটির নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, একদল অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা মসজিদের ভিতরে গুলি চালিয়ে ১৬ জনকে হত্যা করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার পরই আতঙ্কে বাড়ি ছাড়ছেন এলাকার বাসিন্দারা। মসজিদটির পাশের শহর গোরম-গোরমের বাসিন্দারাও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই এলাকায় জঙ্গি হামলার ঘটনা নতুন নয়। প্রায়শই এই ধরনের হামলা হচ্ছে। গত সেপ্টেম্বরেই এক হামলায় এই অঞ্চলে ৬০ জন প্রাণ হারিয়েছেন। ২০১৫ পর্যন্ত বুরকিনা ফাসোতে সেভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। তবে প্রতিবেশী মালি ও নিগারে জঙ্গি হামলা হত প্রায়শই। তবে সাম্প্রতি সেখানে ঢুকতে শুরু করেছে জঙ্গিরা। মূলত আল-কায়েদা ও আইএস জঙ্গিদেরই আধিপত্য সেখানে।

প্রথমে উত্তর ও পরে পূর্ব দিক থেকে জঙ্গিরা ঢুকতে শুরু করেছে এখানে। বুরকিনা ফাসোতে একাধিক জঙ্গি হামলায় প্রায় ৬০০ জনের মৃত্যু হয়েছে। যদিও স্থানীয় সূত্র বলে সংখ্যাটা হাজারেরও বেশি। অন্তত তিন লাখ মানুষ এলাকা ছেড়েছে। ৩০০০ স্কুল বন্ধ হয়ে গিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর