সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আট ভূয়া সাংবাদিক আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আট ভূয়া সাংবাদিক আটকসাংবাদিক সেজে প্রতারণা করতে এসে ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-১৪ হাতে আটক হয়েছেন প্রতারক চক্রের আট জন সদস্য।

শনিবার  রাতে যাচাই-বাছাই শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় তাদের হস্তান্তর করা হয়। এর আগে তাদের সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকা থেকে আটক করা হয়। আটকৃতরা হলেন- শরিয়তপুর জেলার সদর থানার চেতলীয়ার টুমচর গ্রামের ইদ্রিস সরদারের ছেলে কাউসার ইসলাম সানি (২৬), ঢাকার দারুসসালামের মোহাম্মদ কালামের ছেলে মেহেদী হাসান (২৫), খুলনা জেলার সদর থানার শেখপাড়ার সেলিম খানের ছেলে তানজির খান রনি (৩৫), পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদরের আবু জাফরের ছেলে আহসান উদ্দিন (৩৪), একই জেলার বাউফল থানার কেশবপুর গ্রামের শাহ আলমের ছেলে মো. আহসান (৩১), কুমিল্লা জেলার মেঘনা থানার আল আমিনের মেয়ে আয়েশা আক্তার (২১), ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের তালতলা মোল্লাপাড়ার সাত্তার শিকদারের ছেলে রুবেল শিকদার (২৫) ও ঢাকার খিলগাঁও চৌধুরীপাড়ার সরকার মো. হোসেনের ছেলে সরকার শিপলু (৩৬)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‍্যাব)  জানায়, ব্রাহ্মণবাড়িয়ায় একটি ঘটনায় একজন আহত হয়ে রাজধানীর ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে এক ব্যক্তি ভর্তি রয়েছে। সেই ব্যক্তির বোনকে প্রতারকরা সাংবাদিক পরিচয় দিয়ে বেসরকারি হাসপাতালে গিয়ে ফুসলিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করতে বলেন। সেই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় এসে সংবাদ সংগ্রহ করতে ৫০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয় ও অগ্রিম ২০ হাজার টাকা নিয়ে নেয়।শনিবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ওই নারী তার ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে ওই প্রতারকরা গাড়ি নিয়ে সেখানে হাজির হয়। তাদের দেখে স্থানীয়দের সন্দেহ হলে একজনকে আটক করা হয়। বিষয়টি আঁচ করতে পেরে অন্য প্রতারকরা গাড়ি নিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পে জানালে কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে অভিযান চালায়। অভিযানে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকা থেকে আরো ৭জন প্রতারককে আটক করে। এসময় তাদের কাছ থেকে এটিএন বাংলা টিভির, বিজয়টিভি ও এবি চ্যানেল নামের ভুয়া বুম (লোগো) উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে বাংলাটিভির ভুয়া আইডি কার্ড, সময়ের অপরাধচক্র নামের একটি পত্রিকার ভুয়া আইডি, ক্যামেরা ও জ্যাকেট উদ্ধার করা হয়।
রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আটকের পর যাচাই-বাছাই শেষে তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে