,

অনুশীলনে জামাল ভূঁইয়ারা

news-image

স্পোর্টস ডেস্ক : কলকাতা পৌঁছে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। আজ (শনিবার) সকালে জামাল ভূঁইয়ারা অনুশীলন করেছেন সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনের ২ নম্বর গ্রাউন্ডে।

ইংলিশ কোচ জেমি ডে তার শিষ্যদের ফিজিক্যাল ট্রেনিং করানোর পাশপাশি ক্রস, সেটপিস, গোলকিপিং ট্রেনিং, বল কন্ট্রোলিং নিয়ে অনুশীলন করিয়েছেন ঘন্টা দুয়েক।

সকালের ট্রেনিং শেষে জেমি ডে সন্ধ্যায় টিম হোটেলে দল নিয়ে মিটিং করেছেন। সেখানে খেলোয়াড়দের ভারত ও কাতারের ম্যাচটির ভিডিও দেখান কোচ। আগামীকাল (রোববার) সকালে একই গ্রাউন্ডে অনুশীলন করবে বাংলাদেশ।

যুব ভারতী ক্রীড়াঙ্গনে ১৫ অক্টেবার ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এটি দুই দেশেরই তৃতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ।

আফগানিস্তানের কাছে ১-০ ও কাতারের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ভারত প্রথম ম্যাচে ওমানের কাছে হেরে কাতারের বিরুদ্ধে ড্র করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর