,

নিউইয়র্কে গোলাগুলিতে নিহত ৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি জুয়ার ক্লাবে গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

স্থানীয় সময় শনিবার সকালের দিকে ব্রুকলিনের কাছের শহর উইকিসভিলের উতিসা এভিনিউর একটি নৈশ ক্লাবে এ হামলার ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ব্রুকলিনে গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। গোলাগুলির উদ্দেশ্য এবং সেখানকার সঠিক পরিস্থিতি এখনও জানা যায়নি।

ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। সেখানে তাস ও ‘ডাইস’ পাওয়া গেছে, সেগুলো ব্যবহার করে অবৈধভাবে জুয়া খেলা হত।

স্থানীয় সংবাদমাধ্যম এবিসি নিউজ গোলাগুলির স্থানকে অফিস শেষের পরে মানুষের আড্ডার স্থান বলে বর্ণনা করেছে।

পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, ঘটনাস্থলেই চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া গুলিতে আরও দুজন পুরুষ ও একজন নারী আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর