,

সৈকতে প্লাস্টিকের বোতল কুড়াচ্ছেন মোদি

news-image

অনলাইন ডেস্ক : হাতভর্তি প্লাস্টিকের পরিত্যক্ত বোতল। সৈকতে খালি পায়ে হাঁটছেন। আর পড়ে থাকা প্লাস্টিকের বোতল কুড়িয়ে রাখছেন ব্যাগে।

বিবিসির প্রকাশিত একটি ভিডিওতে এভাবেই দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

বিবিসি বলছে, ভারতকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রচারণার অংশ হিসেবে সৈকত থেকে প্লাস্টিক বর্জ্য কুড়ানোর এই ভিডিও প্রকাশ করেছেন মোদি । ভিডিওটি ধারণ করা হয়েছে তামিলনাড়ুর মামালাপুরাম সৈকতে।

ভিডিওতে দেখা যায়, মোদির পরনে কালো ট্রাউজার ও পোলো শার্ট। খালি পায়ে সমুদ্রসৈকতে হাঁটছেন। দেখে মনে হবে, যেন প্রাতর্ভ্রমণে বের হয়েছেন। আশপাশে পড়ে থাকা প্লাস্টিকের বোতল ও মোড়ক তুলে নিচ্ছেন। রাখছেন একটি ব্যাগে। ভিডিও শেষে দেখা যায়, পিঠে একটি ছোট্ট সেই ব্যাগ নিয়ে মোদি এগিয়ে যাচ্ছেন।

দ্য টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, নরেন্দ্র মোদি তামিলনাড়ু রাজ্যের মামালাপুরাম এলাকায় আছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠক করবেন। তবে এর আগে আজ সকালে ভারতের জনগণের জন্য দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এই বার্তা দেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর