,

ফলোঅনে দক্ষিণ আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে ভারত যে পাহাড়সমান পুঁজি গড়েছে, তাতে দক্ষিণ আফ্রিকার ভাগ্যে যে খারাবি আছে সেটা আন্দাজ করা যাচ্ছিল আগে থেকেই। তবে প্রথম ইনিংসে প্রোটিয়ারা যদি ফলোঅনটা এড়াতে পারতো, তবে হয়তো কিছুটা বিপদ কাটানো যেতো।

সেটাও হলো না। ভারতের ৬০১ রানের জবাবে প্রথম ইনিংসে ২৭৫ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। অর্থাৎ এক ইনিংসে ৩২৬ রানে পিছিয়ে সফরকারিরা। যেহেতু কমপক্ষে ২০০ রান পিছিয়ে থাকলেই ফলোঅনে পড়তে হয়, তাই সেটা এড়ানো সম্ভব হলো না ফাফ ডু প্লেসিসের দলের।

তবে দক্ষিণ আফ্রিকা ২৭৫ রানে গুটিয়ে ‍যাবার পরই তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। ভারত তাদের ফলোঅন (টানা দ্বিতীয়বার ব্যাট করতে পাঠানো) করাবে কিনা, এখনও সিদ্ধান্ত হয়নি। রাতভর চিন্তা করার সুযোগ পাচ্ছেন কোহলিরা।

চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝুঁকি নিতে না চাইলে ভারত আবারও ব্যাটিংয়ে নেমে যেতে পারে। আর যদি কোহলির মনে হয়, ৩২৬ রান হাতে রাখা যথেষ্ট, তবে আবারও তিনি ব্যাটিংয়ে পাঠাতে পারেন দক্ষিণ আফ্রিকাকে।

রানপাহাড়ের নিচে চাপা পড়া প্রোটিয়ারা ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকছিল। ৫৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। ছয় নাম্বারে নেমে কিছুটা প্রতিরোধ গড়েন অধিনায়ক ফাফ ‍ডু প্লেসিস। খেলেন ৬৪ রানের এক ইনিংস। তিনি আউট হওয়ার পর ১৬২ রানে ৮ উইকেট হারিয়ে দুইশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল দক্ষিণ আফ্রিকা।

তবে নবম উইকেটে বড় এক জুটি গড়ে তুলেন কেশভ মহারাজ আর ভারনন ফিলেন্ডার, যোগ করেন ১০৯ রান। মহারাজ ৭২ রান করে আউট হলে ভাঙে এই জুটিটি। শেষ পর্যন্ত ৪৪ রানে অপরাজিত ছিলেন ফিলেন্ডার।

ভারতের হয়ে ৬৯ রানে ৪টি উইকেট নেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া উমেশ যাদব ৩টি আর মোহাম্মদ শামি নেন ২টি উইকেট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর