,

‘সাকিবের বিশ্রাম প্রয়োজন’

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাকিব আল হাসান। ফলে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলতে পারছেন না। সিপিএল থেকে ফিরে বিশ্রামে থাকবেন তিনি। তাই এনসিএল’র এবারের আসরে না-ও খেলতে পারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

শনিবার (১২ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সেই ইঙ্গিতই দিলেন।

আকরাম খান বলেন, ‘সাকিবের এনওসি ছিল গতকাল (১১ অক্টোবর) পর্যন্ত। ওর টিম ফাইনালে উঠেছে, আমাকে ফোন দিয়েছিল। কথা হয়েছে। দুই দিনের এনওসি দিয়েছি আমরা। ১৩-১৪ তারিখের দিকে দেশে ফিরবে। তারও একটা বিশ্রামের ব্যাপার রয়েছে। গত সিরিজে খেলেই ও সেখানে খেলতে গেছে।’

অবশ্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানালেন সাবেক এই অধিনায়ক, ‘কোচের পরামর্শই আমরা অনুসরণ করছি। যেমন যারা দুই ফরম্যাটে খেলবে (টেস্ট ও টি-টোয়েন্টি) তাদের জন্য দুইটা রাউন্ড পর্যন্ত অনুমোদন দেওয়া হবে। কোচ যেটা বলবে সেটাই হবে। কোচের সাথে আলোচনা করে সব সিদ্ধান্ত নেওয়া হবে।’

লাল বলের ক্রিকেটে সাকিবের আগ্রহ এমনিতেই কম। টেস্ট ক্রিকেট নিয়ে অনাগ্রহের কথা নিজের মুখেই স্বীকার করেছিলেন তিনি। জাতীয় লিগে তার ক্যারিয়ারও অনিয়মিত। এজন্যই হয়তো এনসিএল খেলার প্রতি সাকিবের অনীহা। আর বিসিবিও খুব একটা চাপ দিতে আগ্রহী নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর