,

যারা সীমান্তে মারা যাচ্ছে, অধিকাংশই চোরাকারবারি : পররাষ্ট্রমন্ত্রী

news-image

সিলেট প্রতিনিধি : সীমান্তে এখন যারা মারা যাচ্ছে, তারা অধিকাংশই চোরাকারবারি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আগের তুলনায় সীমান্ত হত্যা অনেক কমেছে। তবে, এটি একেবারে কমিয়ে আনতে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ বলেন মন্ত্রী।

ড. মোমেন বলেন, গতবছর সীমান্তে মাত্র তিন-চারজন মারা গেছে। অথচ ২০০১, ২০০২ ও ২০০৩ সালে প্রতিবছর শতাধিক লোক মারা যেতো। শুধু ২০০৩ সালেই ১৬৬ জন সীমান্তে মারা গেছে।

ভারতে এলপিজি রপ্তানির বিষয়ে তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশের রপ্তানির একটা পণ্য বাড়ছে। এটা তো খুশির সংবাদ।

ফেনী নদীর পানি বণ্টন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, খাগড়াছড়ির মাটিরাঙার ভগবানটিলায় ফেনী নদীর উৎপত্তি। সেটার বেশিরভাগই সীমান্তে। ভারতের ওই অংশের মানুষের পান করার পানির অভাব। আর সীমান্তের পানিতে দুই দেশেরই সমান অধিকার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর