,

বিয়ের দাবিতে চার দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা

news-image

তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চার দিন ধরে অনশন করছেন এক তরুণী (২০)। গত বুধবার দুপুর থেকে তাড়াশ পৌর এলাকার কাউরাইল গ্রামে প্রেমিকের বাড়িতে অনশনে রয়েছেন তিনি।

ওই প্রেমিকের নাম আবু হাসেম (২২)। আর অনশনে থাকা তরুণীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।

স্থানীয়রা জানান, বিয়ের দাবিতে গত বুধবার দুপুর থেকে আমরণ অনশন করছেন ওই তরুণী।

ভুক্তভোগী ওই তরুণীর দাবি, আবু হাসেমের সঙ্গে প্রায় ১ বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক সময় বিয়ের প্রলোভন দেখিয়ে আবু হাসেম তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

সম্প্রতি বিয়ের কথা বললে হাসেম তাকে বিয়ে না করে নানারকম তালবাহানা করতে থাকে। এ জন্য কোনো উপায় না পেয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন তিনি। তবে হাসেম তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেয় ওই তরুণী।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ সদরের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুল শেখ বলেন, ‘গ্রাম্য প্রধানদের নিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।’

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। কিন্তু থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা