,

আবরার হত্যা : মাজেদুল ৫ দিনের রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যায় মাজেদুল ইসলাম নামের এক আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার মাজেদুল ইসলামের ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকা মহানগর মুখ্য হাকিম নিভানা খায়ের জেসির আদালতে তোলা হয়। শুনানি শেষে মাজেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে আবরার হত্যার অপর আসামি অনীক সরকার ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি ঢাকা মহানগর মুখ্য হাকিম আতিকুল ইসলামের আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানা গেছে। জবানবন্দি গ্রহণ শেষে তাকে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল শুক্রবার মাজেদুল ইসলামকে সিলেটের শাহ কিরন এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা দক্ষিণ বিভাগের ধানমন্ডি জোনাল টিম। মাজেদুল আবরার হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি।

আর অনীক সরকার গ্রেপ্তার হন গত ৭ অক্টোবর। তার সঙ্গে বুয়েট ছাত্রলীগের আরও আট নেতা গ্রেপ্তার হন।

উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাসের জেরে আবরারকে গত রোববার রাতে ডেকে নিয়ে যান বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর তাকে শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে কয়েক ঘণ্টা ধরে পিটিয়ে হত্যা করা হয়। ওইদিন রাত ৩টার দিকে শেরে বাংলা হলের দোতলায় ওঠার সিঁড়ির করিডোর থেকে আবরারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর