শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার সাকির সঙ্গে ঢাকার এশার বিয়ে

news-image

বিনোদন ডেস্ক : মঞ্চ অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক এশা ইউসুফ বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় ব্যান্ড ক্যাকটাসের গায়ক সাকি ব্যানার্জিকে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কলকাতার ম্যারিয়ট হোটেলে পারিবারিকভাবে তাঁদের বিয়ের আয়োজন করা হয়।

আজ শনিবার কলকাতা থেকে প্রথম আলোকে এশা ইউসুফ বলেন, ‘পারিবারিকভাবে ছোট পরিসরে এই আয়োজন করা হয়। বাবা-মা ভীষণ খুশি। আগামীকাল রোববার ঢাকায় ফিরব। ফিরে সবার সঙ্গে শেয়ার করব।’

এশা ইউসুফ জানান, বাবা-মা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফ ছাড়াও এ আয়োজনে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নৃত্যশিল্পী মিনু হক, রবীন্দ্রসংগীতশিল্পী ফারহিন খান জয়িতা, মঞ্চের অভিনেতা মোস্তাফিজ শাহীনসহ দুই পরিবারের সদস্যরা। বর সাকি এশার বন্ধু। পারিবারিকভাবে তাঁরা আগে থেকেই পরিচিত।

মালাবদলের পর এশা ইউসুফ ও সাকি ব্যানার্জি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সাকি ব্যানার্জি কলকাতার সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর উজ্জ্বল বিচরণ দেখা যায়। ২০১৮ সালে সেলিম আল দীনের ‘পুত্র’ নাটকটি মঞ্চে নিয়ে আসে ঢাকা থিয়েটার। তখন মঞ্চনাটকে সংগীতায়োজন করেন সাকি। অনলাইন প্ল্যাটফর্ম বায়োস্কোপের ‘গার্ডেন গেম’-এর সংগীতায়োজন করেছেন তিনি। পপি ও রিয়াজ অভিনীত এই ওয়েব সিরিজ দর্শকদের মনোযোগ কাড়তে সক্ষম হয়। ৯ অক্টোবর অনলাইনে মুক্তি পাওয়া ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’-এর ‘থিম সং’ দিয়ে চট করে আবারও আলোচনার চলে আসেন সাকি। এখানে তিনি নিজেই গান গেয়েছেন।

বিয়ের পর নাসির উদ্দীন ইউসুফ, রামেন্দু মজুমদার, শিমূল ইউসুফ, সাকি ব্যানার্জি ও এশা ইউসুফ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সাকি গান লেখেন। ‘বিদায় ব্যোমকেশ’ সিনেমার সংগীতায়োজন করেছেন তিনি। আবার ব্যান্ডের বাইরেও কাজ করছেন নিজের মতো করে। বাংলাদেশের ব্যান্ড অবসকিউরের সঙ্গে ‘দাঁড়াতে আর বলব না’ গান বেঁধেছেন তিনি।

এশা ইউসুফ মঞ্চনাটকের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবে নিয়মিত কাজ করছেন। ‘আয়নাবাজি’, ‘আলফা’, ‘গেরিলা’ ছবি ছাড়াও বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনা করেছেন। ‘টেম্পেস্ট’, ‘ধাবমান’, ‘পুত্র’ ও ‘আউটসাইডার’ নাটকে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম