,

ব্রাহ্মণবাড়িয়ায় মডেল মসজিদ ও মাদ্রসার একাডেমীক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা মডেল মসজিদ ও সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার একাডেমীক ভবনের ভিত্তি প্রস্থার স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ইব্রাহিমপুরে পৃথক দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, মাদ্রাসার অধ্যক্ষ মোঃ এনামুল হক কুতুবী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকাররম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

সাড়ে ১১ কোটি টাকা ব্যায়ে মডেল মসজিদ বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর এবং ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যায়ে মাদ্রসার একাডেমিক ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে ইসলামী ফাউন্ডেশন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ভিত্তি প্রস্থর অনুষ্ঠান শেষে ২০১৯ সালে মাদ্রাসাটি চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ মাদ্রসার স্বীকৃতি পাওয়ায় দোয়া ও শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রসার বিপুল শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল