,

নিজেকে ঈশ্বরের ‘বিশেষ সন্তান’ দাবি নুসরাত জাহানের

news-image

কলকাতা প্রতিনিধি : অবশেষে ইসলামী মৌলবাদীদের বিরুদ্ধে মুখ খুললেন ভারতের সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। সেইসঙ্গে তিনি নিজেকে ঈশ্বরের ‘বিশেষ সন্তান’ বলেও দাবি করলেন।

দুর্গাপুজোর বিজয়া দশমী উপলক্ষ্যে কলকাতার চালতাবাগান সর্বজনীনে গিয়ে সিঁদুর খেলায় মেতে উঠে নুসরাত বললেন, আমার কাছে মানবিকতা ও ভালোবাসার থেকে বড়ো কিছু নেই। আমি ঈশ্বরের বিশেষ সন্তান। নেতিবাচক মানসিকতা নিয়ে কথা বলতে চাই না।

নুসরত বলেন, আমি সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি। এই উৎসবের দিনে আমি বেশ আনন্দে আছি।

কেন মৌলবাদীরা তাকে নিয়ে তোপ দাগছেন তা নিয়েও অবাক নুসরত। তিনি সাফ জানিয়ে দিলেন, কে কী বললো সে সবকে আমি তোয়াক্কা করি না।

উল্লেখ্য, দুর্গাপুজোর বিজয়া দশমীতে পরনে লালপাড় ঘিয়ে রংয়ের শাড়ি, মাথায় সিঁদুর পরে অন্যান্য হিন্দু নারীদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে ওঠেন নুসরত। গা ভর্তি ছিলো অলংকার। এদিন হিন্দু ঘরের বধূর মতো সেজে অন্যান্য হিন্দু নারীদের সিঁদুর পরিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন নুসরত। সঙ্গে ছিলেন স্বামী নিখিল জৈনও। নিখিলের গালেও এদিন সিঁদুর দিয়ে রাঙ্গিয়ে দেন নুসরাত। এরপর ঢাকের তালে কোমরও দোলান তিনি।

নুসরাত জানান, বিয়ের পর দুর্গাপূজায় প্রথম সিঁদুর খেলে আমি খুব খুশি। অন্য কোনও বিতর্কিত বিষয় নিয়ে কথা বলতে চাই না। বলেন, আমার মুসলিম প

রিবারে জন্ম জলেও বরাবরই আমি দুর্গাপূজায় অঞ্জলি দিয়েছি। পূজায় হৈ হুল্লোড় ও আনন্দ করেছি। এবার শুধু পার্থক্য আমার স্বামী নিখিল আমার সঙ্গে আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর