,

সাঈফের সেঞ্চুরিতে বাংলাদেশের বিশাল সংগ্রহ

news-image

স্পোর্টস ডেস্ক : কলম্বোয় সিরিজ নির্ধারণী ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ এ দল। স্বাগতিকদের বিপক্ষে দাঁড় করিয়েছে ৩২২ রানের বিশাল সংগ্রহ। রান পেয়েছেন দুই ওপেনার। সেঞ্চুরি করেছেন সাঈফ হাসান, হাফসেঞ্চুরি এসেছে নাঈম শেখের ব্যাট থেকে।

প্রেমদাসা স্টেডিয়ামে টস হেরে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। দুই ওপেনারের ১২০ রানের জুটিতে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। শুরু থেকেই দারুণ খেলতে থাকা নাঈম শেখ আউট হন ব্যক্তিগত ৬৬ রানের মাথায়। তাও স্বাভাবিকভাবে নয়। ফিল্ডিংয়ে বাধা দেয়ার অভিযোগে আউট দেয়া হয় নাঈমকে। নিজের ইনিংসটি ৫ চার ও ২ ছয়ের মারে সাজান তিনি।

নাঈম ফিরে গেলেও লিস্ট এ ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিতে কোনো ভুল করেননি সাঈফ। লঙ্কান বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে ১১০ বলে ১১৭ রান করেন তিনি। ইনিংসের ৪২তম ওভারে আউট হওয়ার ১২টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান সাঈফ।

এ দুইজন ব্যতীত আর কেউই পঞ্চাশ পেরোতে পারেননি। ফলে আশানুরূপ সংগ্রহ পায়নি বাংলাদেশ। সাঈফ আউট হওয়ার আগে ৪১ ওভারেই ২৫৫ রান করে ফেলেছিল এ দল। কিন্তু এরপর শেষের ৯ ওভারে আসে মাত্র ৬৭ রান। ফলে ৩২২ রানের বেশি হয়নি দলের সংগ্রহ।

সাঈফ-নাঈমের পর তৃতীয় সর্বোচ্চ ৩২ রান আসে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। এছাড়া নুরুল হাসান সোহান ১৭, এনামুল হক বিজয় ১৫, আফিফ হোসেন ধ্রুব ১২ এবং সানজামুল ইসলাম করেন ১২ রান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর