,

পাগলা মিজানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে র‌্যাব। শনিবার র‌্যাব-২ বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করে।

মোহম্মদপুর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ৩১।

এ বিষয়ে যোগাযোগ করা হলে র‌্যাব-২ এর সিইও লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, মিজানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে শ্রীমঙ্গলে একটি অস্ত্র মামলা ও রাজধানীর মোহাম্মদপুরে মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলা।

উল্লেখ্য, শুক্রবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে কাউন্সিলর মিজানকে আটক করে র‌্যাব। র‌্যাব সদর দফতর থেকে জানানো হয় চলমান জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।

কাউন্সিলর মিজান দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন বলে জানিয়েছে র‌্যাব। তার বিরুদ্ধে ক্যাসিনো কাণ্ডে যুক্ততারও প্রমাণ আছে বলে জানা গেছে।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বরের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় বাড়ি-গাড়ির সন্ধান পাওয়া গেছে। অবৈধভাবে উপার্জিত অর্থ থেকে মিজান এসব সম্পদের মালিক হয়েছেন বলে র‌্যাবের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে।

এ জাতীয় আরও খবর

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল