,

মহাকাশে মাংস তৈরি করল ইসরায়েলের খাদ্য কোম্পানি

news-image

নিউজ ডেস্ক : মহাকাশে মাংস তৈরি করেছে ইসরায়েলের একটি খাদ্য কোম্পানি। ৭ অক্টোবর এ বিষয়ে ঘোষণা দেয়া হয়। থ্রিডি বায়োপ্রিন্টেড মহাকাশে তৈরি মাংসের জন্য কোনো প্রাণীর ক্ষতি হয়নি বলে দাবি করেছে গবেষক প্রতিষ্ঠান। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মাংস তৈরি করা ইসরায়েলের ওই কোম্পানির নাম আলেফ ফার্মস। মহাকাশে ল্যাবে মাংস তৈরির ঘটনা এটিই প্রথম।

গরুর প্রাকৃতিক পেশীর টিস্যুর অনুকরণে মাংসের একটি টুকরোকে বড় করে তোলার ওপর পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে। ইসরায়েলের ওই কোম্পানিটি রাশিয়ান কোম্পানি থ্রিডি বায়োপ্রিন্টিং সলিউশন এবং যুক্তরাষ্ট্রের দুটি খাদ্য কোম্পানির সঙ্গে সমন্বয় করে পরীক্ষাটি চালিয়েছে।

মহাকাশচারীরা গত সেপ্টেম্বরে থ্রি-ডি প্রিন্টার ব্যবহার করে স্টেশনে গরু ও খরগোশের মাংস এবং মাছের টিস্যু উৎপাদন করেন। দীর্ঘ সময়ের ভ্রমণ এবং মহাকাশে দীর্ঘ সময় কাটানো, বিশেষ করে, মঙ্গল অভিযানের মতো দীর্ঘ সময়ের যাত্রার ক্ষেত্রে এই উদ্ভাবন নতুন মাইলফলক।
২০১৩ সালে ডাচ বিজ্ঞানী মার্ক পোস্ট কৃত্রিম ল্যাবে প্রথমবারের মতো গরুর মাংসের বার্গার আকৃতির স্টেমসেল তৈরি করেন। এর উৎপাদন খরচ বেশি হওয়ায় আরও সাশ্রয়ী মূল্যে বিক্রির জন্য প্রযুক্তি উন্নয়নের চেষ্টা চলছে।

বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর