,

‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গাসহ দুজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে টেকনাফ পৌর এলাকার পর্যটন বাজারের উত্তর মালির পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার হাজী হামিদ হোসেন এর ছেলে আহমদ হোসেন (৪৫) এবং নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি সেট নম্বর ২৮ এর মৃত কালা মিয়ার ছেলে আব্দুর রহমান (৪৬)।

বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- টেকনাফ থানার এসআই মো. বাবুল, এএসআই অহিদ ও কনস্টেবল মালেকুল।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গত শুক্রবার রাতে আহমদ হোসেন ও আব্দুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের নিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি এলজি, চার রাউন্ড গুলি ও পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা