,

নেপালকে হারিয়ে বাংলাদেশ ফাইনালের পথে

news-image

স্পোর্টস ডেস্ক : নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশ। এ নিয়ে এ টুর্নামেন্টে লাল-সবুজের কিশোরীরা পেলে টানা দ্বিতীয় জয়ের দেখা।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। প্রায় মাঝমাঠ থেকে দারুণ ক্ষিপ্র গতিতে একক নৈপুণ্যে চার নেপালি ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল আদায় করে নেন আক্তার রিপা। এদিকে ম্যাচের ২৪তম মিনিটে ব্যবধান বাড়ান শামসুন্নাহার জুনিয়র। ডি-বক্সে হ্যান্ডবল করে বাংলাদেশকে পেনাল্টি উপহার দেয় নেপাল। স্পটকিক থেকে পরের মিনিটে লাল-সবুজদের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে ৩০ গজ দূর থেকে দারুণ এক শটে কারকি এক গোল শোধ করে দিলেও ম্যাচ বাঁচাতে পারেনি নেপাল। এ নিয়ে টানা দুই হারে বিদায় নিশ্চিত হয়ে গেল হিমালয় কন্যাদের।

এরআগে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। চার দলের প্রতিযোগিতায় দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। এক ম্যাচ খেলা ভারত ৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

দুই ম্যাচ খেলে দুটিতেই হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে নেপালের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর