,

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৯২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৯২ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ১০ জন নারীও রয়েছেন। শুক্রবার ভোর ৪টায় রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী সেলাঙ্গরের সবচেয়ে বড় কাঁচাবাজারে (সবজি) শুরু হয় তল্লাশি।

পুত্রজায়া, সেলেঙ্গর এবং কুয়ালালামপুরের ১৩১ জন কর্মকর্তার সমন্বয়ে চলে চার ঘণ্টার বিশেষ অভিযান। তবে এ অভিযানে কতজন বাংলাদেশি আটক হলো তা নিশ্চিতভাবে জানা যায়নি।

দেশটির অভিবাসন বিভাগের ঘোষণা অবৈধ বিদেশি কর্মীকে তারা আর থাকতে দিতে চান না। দেশটির সংশ্লিষ্টরা বলছেন, দেশের সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা বজায় রাখতে তারা চলমান অভিযান অব্যাহত রেখেছেন।

কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক হামিদি আদম বলছেন, এ অভিযানে মোট ৫০০ জন অভিবাসীর কাজপত্র চেক করা হয়েছিল এবং সেখান থেকে ২৯ থেকে ৪৫ বছর বয়সী ১০ জন নারীসহ ৩৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকেই দৌড়ে পালাতে চাইলেও সে সুযোগ আর হয়নি।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, নেপাল এবং পাকিস্তানের অবৈধ অভিবাসী রয়েছে।

গ্রেপ্তারদের ইমিগ্রেশন রেগুলেশন ৬(১)সি ১৯৫৯, ১৫(১) ৩৯(বি) ধারায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে গত ৩ মার্চ মালয়েশিয়ার বহুল প্রচারিত দৈনিক উতুসানের প্রথম পাতায় ‘আর কতকাল বিদেশিদের হাতে থাকবে ব্যবসা’ শিরোনামে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয় বিদেশি ব্যবসায়ীদের নিয়ে। এর সূত্র ধরে বিদেশি সবজি ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানেও তল্লাশি চালানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর