,

কাউন্সিলর মিজানের বাসায় মিলল ৮ কোটি টাকার চেক-এফডিআর-অস্ত্র

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের বাসায় অভিযান চালিয়ে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক, এক কোটি টাকার এফডিআর ও নগদ দুই লাখ টাকাসহ অস্ত্র-গুলি উদ্ধার করেছে র‌্যাব।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডের ৭/৩ নম্বর বাসায় এ অভিযান চালানো হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সাংবাদিকদের জানান, শ্রীমঙ্গল থেকে আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুই লাখ টাকা নগদ উদ্ধার করা হয়। আর ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক, এক কোটি টাকার এফডিআরসহ অস্ত্র-গুলি উদ্ধার করা হয় তার বাসা থেকে।

পরে তাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের বাসা থেকে ৬৮ লাখ টাকা তোলার ডকুমেন্টস পাওয়া গেছে। সেই টাকার সন্ধানে তার বাসায় তল্লাশি চালাচ্ছেন র‌্যাব সদস্যরা।

এর আগে আজ শ্রীমঙ্গল থেকে র‌্যাবের একটি টিম পাগলা মিজানকে আটক করে। এরপর তাকে সঙ্গে নিয়ে অভিযানে যায় র‌্যাব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর