সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলির এক ইনিংসে এত রেকর্ড!

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির জন্ম হয়েছে যেন রেকর্ড ভাঙার জন্যই। ক্রিকেটের সব গ্রেটদের পেছনে ফেলে কোহলি ছুটছেন বিদ্যুৎ গতিতে। স্যার ডন ব্র্যাডম্যান থেকে শুরু করে শচীন টেন্ডুলকার কে নেই কোহলির রেকর্ড ভাঙার তালিকায়!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টে ঘরের মাঠে রেকর্ডের পসরা বসান বিরাট কোহলি। ২৫৩ রানে অপরাজিত থেকে দলীয় ৬০১ রানে ইনিংস ঘোষণা করেন ভারতীয় এ অধিনায়ক।

অধিনায়ক হিসেবে ব্র্যাডম্যান টেস্ট ক্যারিয়ারে ১৫০ বা এর চেয়ে বেশি রান অতিক্রম করেছেন মোট আটবার। আর ক্যারিয়ারের সেরা সময়ে উড়তে থাকা কোহলি এই ব্র্যাডম্যানের কীর্তি অতিক্রম করে আজ ১৫০ করলেন নবম বারের মতো। অর্থ্যাৎ ব্র্যাডম্যানকে টপকে শীর্ষে চলে গেলেন ভারতীয় অধিনায়ক। আর সাতবার ১৫০ রানের ইনিংস খেলে তৃতীয় অবস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।

এছাড়া ১৩৮ ইনিংস খেলে টেস্ট ক্রিকেটে সাত হাজার রান করেন কোহলি। আর সাত হাজার রান করতে শচীন টেন্ডুলকারের লেগেছিল ১৩৬ ইনিংস।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে