,

আবরার হত্যাকাণ্ড হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় : জাফরুল্লাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে ভারতীয় পরিকল্পনায় হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আদর্শ নাগরিক আন্দোলন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আবরার হত্যাকাণ্ড হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। এটা দীর্ঘদিনের ভারতীয় পরিকল্পনার অংশ। দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশে এ ধরনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।’

বিএনপিকে ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শুধু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নয়, বিএনপিকে পরিষ্কারভাবে ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলতে হবে। বাংলাদেশের ৯৯ ভাগ লোক ভারতের এই জাতীয় কার্যকলাপকে ঘৃণা করে। তাদের চক্রান্তকে ঘৃণা করে।’

এ সময় ভারতের বিরুদ্ধে পরিষ্কার বক্তব্য না দিলে জনগণ রাস্তায় বিএনপির পাশে দাঁড়াবে না বলেও মন্তব্য করেন তিনি। আরও বলেন, ‘জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত আছে। বিএনপিকেও প্রস্তুত হতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর