,

জনপ্রতিনিধিদের ক্ষমতা দেখানো উচিত নয় : রাষ্ট্রপতি

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : জনপ্রতিনিধিদের ক্ষমতা দেখানো উচিত নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘নির্বাচনের সময় রাজনৈতিক নেতাদের অনেকের আচরণ ভালো থাকলেও পরবর্তীতে তাদের চরিত্র পাল্টে যায়। নির্বাচিত হয়ে অনেকে নিজেকে “মুই কি হনুরে” ভাবসাব ধরেন। যেটি কারো কাম্য নয়।’

আজ শুক্রবার বিকেলে নিজ জন্মস্থান হাওড় বেষ্টিত উপজেলা মিঠামইনে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি হাওরের ভৌগলিক অবস্থানের বর্ণনা দিতে গিয়ে আরও বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনারা আমাকে বারবার ভোটে নির্বাচিত করেছেন। আমিও এ সময়ের মধ্যে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলার যোগাযোগ ব্যবস্থায় উন্নতিসহ সার্বিক উন্নয়নে কাজ করেছি। এখনো এ অঞ্চলের জীবনমান উন্নয়নে অনেক কাজ চলছে।’

রাষ্ট্রপতি বলেন, ‘কখনো হাওরের শিকড়ের কথা ভুলেনি বরং জীবনভর এ হাওড় ও এলাকার মানুষদের নিয়ে চিন্তা করেছি। এ জন্য হাওরের প্রতিটি উপজেলার ইউনিয়নের সাথে জেলা শহরের যোগাযোগ ফ্লাইওভারের মাধ্যমে করার পরিকল্পনা রয়েছে। তাছাড়া প্রতিটি হাওড়েই কৃষকের সুবিধার জন্য সাব-মার্সেবল রাস্তা নির্মাণ করা হচ্ছে।’

মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা