,

বাবার মৃত্যুর ৭ মিনিট পর সন্তানের জন্ম

news-image

ইতালি প্রতিনিধি : ইতালিতে পিতার মৃত্যুর সাত মিনিটের মাথায় এক শিশুর জন্ম হয়েছে। পর্যটন নগরী ইতালির ভেনিস মেসত্রে পলিক্লিনিক হাসপাতালে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। চারমাস আগে প্রবাসী বাংলাদেশি খতিব মাওলানা নুরউদ্দিনের (৪১) ক্যানসার ধরা পড়ে। এরপর দীর্ঘ চারমাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন।

সোমবার ৭ অক্টোবর স্থানীয় সময় দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বেদনাদায়ক মৃত্যুতে ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

প্রবাসী বাংলাদেশি সাংবাদিক মেসবা উদ্দিন আলাল জানান, তিনি দীর্ঘদিন ধরে ভেনিসে পরিবার নিয়ে বসবাস করছেন। গত কয়েক মাসে আগে মরণব্যাধি ক্যানসার ধরা পড়লে হাসপাতালে ভর্তি হন। তার স্ত্রী ও অন্তঃসত্ত্বা অবস্থায় একই হাসপাতালে ভর্তি হয়। তার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যেতে থাকে।

তিনি জানান, এরই মধ্যে নুরউদ্দিনের মৃত্যুর সাত মিনিটের মাথায় তার স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেন। ভাগ্যের নির্মম পরিহাস একই সময় শিশুর পৃথিবীতে আগমন আর বাবার পরলোকগমন। সন্তানের চেহারা দেখতে পারলেন না বাবা। ঘটনাটি প্রবাসীদের হৃদয় নাড়া দিয়েছে।

একই হাসপাতালে পাশাপাশি রুমে থেকেও সন্তানকে একনজর দেখার সৌভাগ্য হলো না বাবার। নিষ্পাপ মুখটি দেখার আগেই মরণব্যাধি ক্যানসারের কাছে পরাজয় বরণ করে না ফেরার দেশে চলে গেলেন।

নুরউদ্দিনে দেশের বাড়ি সিলেট জেলার ওসমানী নগর থানায়, বাবা মৃত মো. মনুহর আলি। তিনি ভেনিস সেন্ট্রাল জামে মসজিদের সাবেক ইমাম ছিলেন।

উল্লেখ্য, আসছে ১৩ অক্টোবর রোববার মেসত্রে পুরান মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর