,

হিন্দু নব দম্পতিকে হত্যা না আত্মহত্যা, চলছে তদন্ত

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে হিন্দু নব দম্পতির লাশ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ভালুকা পূর্বশা গ্রামে তাদের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। তবে এই দম্পতি আত্মহত্যা করেছে নাকি তাদেরকে হত্যা করা হয়েছে-এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন, বিপুল কুমার রায় (২৯) ও তার স্ত্রী সোহাগী রায় (২৫)। দিপুন রায়ের বাড়ি ঝিনাইদহের শৈলকূপায় এবং সোহাগী রায় ভালুকা পূর্বশা গ্রামের ভরত মন্ডলের মেয়ে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখছে তারা।

স্ত্রী সোহাগী রায়ের পরিবারের সদস্যরা জানান, তিনমাসের আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে দিপুন রায় শ্বশুরবাড়িতেই থাকতেন। প্রতিদিনের মতো গতকালও রাতের খাবার খেয়ে তারা ঘুমাতে যান। সকালে ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেলে তারা পুলিশকে খবর দেয়।

পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে স্বামীকে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রীকে খাটের ওপর থেকে উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা