সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাহাদের মরদেহকে পুঁজি করে বহিরাগত কেউ নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করবেন না

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ আমাদের ভাই। তার মরদেহকে পুঁজি করে বহিরাগত কেউ নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করবেন না।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল সোয়া ১১টায় বুয়েট শহীদ মিনার চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে মাহমুদুর রহমান সায়েম সবার উদ্দেশে এ অনুরোধ জানান।

তিনি বলেন, উপাচার্য স্যারের সঙ্গে আলোচনার সময় শুধু বর্তমান ছাত্রদের পরিচয়পত্র দেখে অডিটোরিয়ামে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। কথা বলার সময়, টেলিভিশন চ্যানেল, দৈনিক পত্রিকা ও বহুল প্রচারিত অনলাইন পোর্টালের সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন। কোনো অপ্রচলিত ও ব্যক্তিগত মিডিয়াসহ অন্য কাউকে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। একটি মিডিয়া থেকে সর্বোচ্চ দুইজন প্রবেশ করতে পারবেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সায়েম বলেন, উপাচার্য স্যারের সঙ্গে আলোচনার সময় মিডিয়ার কেউ কোনো প্রশ্ন করতে পারবেন না। কোনো টেলিভিশন চ্যানেল লাইভ টেলিকাস্ট করতে পারবে না। তবে, আলোচনা শেষে প্রচারের জন্য ছবি ও প্রয়োজনীয় ভিডিও নিতে পারবেন।

উপাচার্যকে দেওয়া আল্টিমেটামের বিষয়ে তিনি বলেন, যেহেতু উপাচার্য স্যার আমাদের সঙ্গে বিকেল ৫টার সময় কথা বলার জন্য রাজি হয়েছেন। তাই, স্যারের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমাদের আল্টিমেটামের সময় বৃদ্ধি করা হয়েছে।

এসময় আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে বলা হয়, শুক্রবার আমরা মিছিলসহ ক্যাম্পাস প্রদক্ষিণ করবো। এরপর প্রতিদিনের মতো বুয়েট সংলগ্ন শহীদ মিনার চত্বর সড়কে অবস্থান কর্মসূচি পালন করবো। এরপর সেখানে একটি পথনাটকের প্রদর্শন হবে। সেই সঙ্গে ক্যাম্পাসে গ্রাফিতি কর্মসূচি পালন করা হবে। জুমার নামাজের পরে বুয়েট ডিবেটিং ক্লাবের আয়োজনে একটি প্রতীকী কর্মসূচি পালন করা হবে। এরপর সবাই একসঙ্গে অডিটোরিয়াম কমপ্লেক্সে উপাচার্য স্যারের সঙ্গে আলোচনায় যাবো।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে