,

ইউরো বাছাইপর্বে নেদারল্যান্ডসের দুর্দান্ত প্রত্যাবর্তন

news-image

স্পোর্টস ডেস্ক : ইউরো বাছাইপর্বে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে নেদারল্যান্ডস। উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ডাচরা পেয়েছে নাটকীয় এক জয়।

ঘরের মাঠ দে কিপ স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস।

গোলশূন্য প্রথমার্ধের পর ৭৫ মিনিটে এগিয়ে যায় আয়ারল্যান্ড। নিজেদের ভুলেই গোলটা হজম করে ডাচরা। ডি লিট এবং দালি ব্লিন্ডের ভুলে ডানপ্রান্তে বল পেয়ে যান ডালাস। তার ক্রস থেকে দারুণ এক হেডে দলকে এগিয়ে নেন জস ম্যাকগেনিস।

তখন হারের শঙ্কা ভালোমতোই জেঁকে বসেছিল ডাচদের ওপর। এরপরই নাটকীয়তার শুরু। ৮০ মিনিটে ডাচদের সমতায় ফেরান মেমফিস ডি পাই। এক সতীর্থের ক্রসে দুর্দান্ত ফিনিশে গোলরক্ষককে পরাস্ত করেন অলিম্পিক লিওঁ ফরোয়ার্ড।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ডাচদের এগিয়ে দেন বার্সেলোনা মিডফিল্ডার লুক ডি ইয়ং। তিন মিনিট পর ডি ইয়ংয়ের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন ডি পাই।

এই জয়ে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে নেদারল্যান্ডস। সমান ১২ পয়েন্ট জার্মানি ও আয়ারল্যান্ডেরও। তবে নেদারল্যান্ডস ও জার্মানির একটি করে ম্যাচ বাকি আছে এখনো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর